আমি বাঙ্গালী । আমার জাত্যাভিমান আছে, গর্ব আছে। আমার গর্ব করার, অভিমান করার কারণ আছে, আমি ক্ষমতা রাখি, আমার অধিকার আছে । এই গর্ব দুটো রবি ঠাকুর পড়া, দুটো সত্যজিতের ছবি দেখা বা নেতাজীর নাম করে রক্ত গরম করা থেকে আসে না; কিমবা পাড়ার রকে, আড্ডায় সারা দুনিয়ার বিপ্লব ঘটিয়ে, পর নিন্দা- পর চর্চা করেও আসে না; এই গর্ব উত্তরাধিকার সূত্রে না পাওয়াই কাম্য; অভিমান, যা সব কিছু একসময় " ছিল " , শুধু তাতেই আটকে আমরা একটা যুগ কাটিয়েছি, বাঙ্গালীর এই বুদ্ধিমত্তায় আটক থাকার জন্য তার একসময়ের সামাজিক ও রাজনৈতিক পরিবেশ দায়ী, যুক্তি ছাড়া গা ভাসিয়ে দেওয়া দায়ী, সবকিছু জানা কিন্তু ভুল জানা দায়ী ।
গর্ব আসুক, অভিমান আসুক, আসা দরকার, রাখা দরকার। তবে অভিমান আসুক নিজেকে জানার মধ্য দিয়ে, নিজের মানসিক উত্কর্ষতার ভেতর দিয়ে, নিজেকে ভেঙ্গে গড়ার মধ্য দিয়ে।
যাদবপুরের ঘটনায় কলকাতার বুকে মানুষের অরাজনৈতিক প্রতিবাদ বোঝায় কেন বাঙ্গালী হিসেবে আমি গর্বিত। এরকমটাই হওয়া দরকার, আমরা তো বাঙ্গালী।
No comments:
Post a Comment