Friday, September 26, 2014

কলরব

সেদিন সিওলে এলাম বেশ রাত করেই, দুপুরেই শুনেছি আগের রাতের যাদবপুরের ঘটনা, ছাত্রদের ওপর পুলিশের লাঠি, মনটা কেমন করছিল। গাড়িতে ভিডিওগুলো দেখছিলাম । সকালে টক আছে, একটু সেটা নিয়েও ভাবছি হাঁটতে হাঁটতে, গভীর রাতের  কফি খেয়ে ফিরছি, বেশ হাওয়া দিচ্ছে । সিগনাল খেয়াল করিনি। হঠাত্  সামনে দিয়ে চার পাঁচটা দমকল গাড়ি জোরে আওয়াজ করে চলে গেলো। আওয়াজটা খুব চেনা লাগলো। এটা "The Dreamers " ছবির শেষ scene টার আওয়াজের মতো। রাস্তায় বিপ্লব নেমে এসেছে, পুলিশের গাড়ির আওয়াজ, মানুষের প্রতিবাদের আওয়াজ, মানুষের   মিছিল  আর Theo, Isabelle-র হাত ধরে ভিড়ে মিশে গেলো। আমি যাদবপুরের আগের রাতটা উপলব্ধি করলাম । আমার এতো সিনেমা দেখার কিছু ছাপ থাকে অবচেতনে ।

No comments:

Post a Comment