Monday, October 6, 2014

শুভ বিজয়া

আমার নিকটতম অন্তরঙ্গ বন্ধু, শেষ কয়েক বছর ধরে রকি হিলে থাকে। আমরা স্কুলের হাফ প্যান্ট বন্ধু, গঙ্গার ধারে একসাথে বসে বিড়ি খাওয়া বন্ধু । সবে বিয়ে করেছে, ওর বৌ মার্কিন মুলুকে প্রথম পুজো কাটালো। ওদের রবিবারের রাত মানে আমার আজ  সোমবারের অফিস শুরু করার আগে ভিডিও কলে বিজয়া সারার কথা ছিল । আমি  কল করে পেলাম না। বন্ধুর বৌ জানালো যে ওরা জিমে, একটু পরে কল করছে । তা ভালো, দুজনেরই চেহারা একটু বেশিই ভালো । আমি দুজনকেই অভিনন্দন করব ভেবেছিলাম জিমে যাওয়া শুরু করেছে বলে।  ভিডিও কল শুরু হতেই দেখলাম, বন্ধু জিম সেরে কোক দিয়ে JD খাচ্ছে আর বৌ,  জুস দিয়ে Absolut খাচ্ছে । "শুভ বিজয়া " বলে শুরু করলাম।

No comments:

Post a Comment