দু'বছর আগে, ঠিক এই সময়ে, তোমার বিদায় নেওয়ার মুহূর্ত আসন্ন। আমরা তৈরী ছিলাম না, আজও নই। আমার জন্য কি রয়ে গেল? ওই, "একখানা নদী, দু'তিনটে দেশ, কয়েকটি নারী....।" সব দেশে, প্রত্যেক শহরে, আজীবন কান পেতে শুনব, " যদি নির্বাসন দাও....।" আমার সেই সময় গুলি তোমার কাছে বন্ধক রাখা নীললোহিত। রানী ও নীরা, দু'জনেরই খুব অসুখ; অবিনাশ কবিতাশূন্য; ঠিক, শুধু কবিতারই জন্য অমরত্ব তাচ্ছিল্য কর, ফিরে এসো।

No comments:
Post a Comment